চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা ও ডবলমুরিং ক্লাব। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের ১ম খেলায় সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা ৫ উইকেটে এম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ সীতাকুণ্ড উপজেলার ইফরান হোসেন (৭ রানে ৩ উইকেট) এর হাতে পুরস্কার তুলে দেন সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সোহেল উদ্দিন ও কে এম স্পোর্টিং ক্লাব ক্রিকেট টিম ম্যানেজার সরওয়ার উদ্দিন চৌধুরী । সাথে ছিলেন সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য শাখায়াত হোসেন পলাশ। স্কোর : কে এম স্পোর্টিং ক্লাব : ৭৩ (১৮.৪), সীতাকুণ্ড উপজেলা : ৭৪/৫ (১৫.৫)। দুপুরে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে ডবলমুরিং ক্লাব ২ উইকেটে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ডবলমুরিং ক্লাবের মিজানুর রহমান (২৯ বলে অপরাজিত ৪২ রান)। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ওয়াসিম কামাল রাজা ও ক্রিকেট সেক্রেটারি, ডবলমুরিং ক্লাব ও নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূর জাফর রাহুল।সংক্ষিপ্ত স্কোর : ক্রিসেন্ট ক্লাব : ১৫২/৭ (২০), ডবলমুরিং ক্লাব : ১৫৩/৮ (২০)।












