সিএসইতে লেনদেন ২৪.৩৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৪.৩৩ কোটি টাকা। মোট ১,৯১৫টি লেনদেনের মাধ্যমে মোট ৯০.৮৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৪.৯২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮৭০.৬৮ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৪.৮৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৮১.৯১ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.২৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮১৮.৬০ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৩.০৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১০৪.৪২। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫২,৩২০.৪৬ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৭,৩৫৫.৮৯ কোটি টাকা। সিএসইতে ৬১৩ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯১টির। এর মধ্যে দাম বেড়েছে ১০০টির, দাম কমেছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির।

পূর্ববর্তী নিবন্ধ‘বড় স্বপ্ন’ নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছেন লিটন
পরবর্তী নিবন্ধইরানকে ট্রাম্পের ধ্বংসের হুমকির পর আলোচনায় দুই পক্ষ