সিএসইতে লেনদেন ১১. ২১ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৪৪ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল রবিবার লেনদেন হয়েছ ১১.২১ কোটি টাকা। মোট ১,১৪৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.১৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৫.৭২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৪৬৯.১৫ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৫৯.১৯ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.২২ পয়েন্ট বড়েছে, যা হলো ৭৮১.৪৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ২৮.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯৪৮.৪৩। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫০,২৭৮.০৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১৭,০৬৬.০২ কোটি টাকা। সিএসই’তে ৬১০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭০ টির, দাম কমেছে ৬৯ টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের হয়ে লড়বেন মাহি
পরবর্তী নিবন্ধগাজায় বন্যায় আশ্রয়হীন হাজার হাজার মানুষ