দেশের আর্থ– সামাজিক প্রেক্ষাপট মানুষের সহনশীলতা সহমর্মিতা মানবিক মানবতা বর্তমান সময়ের সামাজিক অবক্ষয়ের মাত্রা চরম উদ্বেগজনক। বলতে গেলে শূন্যের কোঠায়। ঘরে বাইরে সমাজ রাষ্ট্র কোথাও মানুষ আপন পর কারো কাছে কেউ নিরাপদ নয়। মানুষের মধ্যে মানবিক মানবতা মনুষ্যত্ব চরিত্রের ছিটেফোঁটাও এখন আর অবশিষ্ট নেই। চেতনাহীন সমাজে শুধু লাশের সমবেদনা জোটে ক্ষণিকের জন্যে। অতি আপনজন চেনাজানা পরিচয় পরিচিত একই ছাদের নীচে বাস সুখে দুঃখে প্রতিবেশী আত্মীয় বন্ধু বিশ্বস্ত আস্থাশীল আস্থাভাজন পরস্পর নির্ভার এমন সম্পর্ক হয়ে উঠেছে আততায়ী আত্মঘাতী বিশ্বাসঘাতকতার চরম নিষ্ঠুরতম নিকৃষ্ট আত্মকেন্দ্রীক স্বার্থবাদী হিংস্র মানসিকতায় পরিপূর্ণ। মানুষ যখন অসহায়ত্বে ভোগে তখন ধৈর্যের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। ধৈর্য শুধু অপেক্ষা নয় কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা সহনশীলতা মানুষের একটি মহৎ গুণ। তবে ধৈর্যের মাত্রা ছাড়ালে নিজের ক্ষতি। পরিস্থিতির চাপে মানুষ চরম সিদ্ধান্ত নিতে প্রস্তুতি নেয় ধৈর্য তাকে নিবৃত রাখে। সমস্যা সংকুল পরিস্থিতিতে মানুষ ভেঙে পড়ে ধৈর্য মানুষকে ভেঙে পড়তে দেয়না দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে শক্তি যোগায়। অসুস্থ আত্মকেন্দ্রীক অভিলাষ আপনজনকে অবহেলা করার প্রেরণা যোগায়। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ সহমর্মিতা মানবতা ভালবাসা নিয়ে পাশে দাঁড়ায় না। প্রয়োজনের চেয়ে বেশি ভালবাসা পেলে মানুষ স্বার্থের গন্ধ খোঁজে আর অতিরিক্ত কষ্ট পেলে মানুষ অনুভূতিহীন হয়ে পড়ে। প্রেম প্রীতি ভালবাসা আদর স্নেহ মায়া মমতা ভ্রাতৃত্ববোধ সাম্য সৌহার্দ্য সহানুভূতি আন্তরিকতা সত্যিকারের সমবেদনা আজ মুখের বুলি আর বইয়ের পাতায় সীমাবদ্ধ। অবৈধ পন্থায় ভোগ বিলাস অন্বেষণে মুখোশের অন্তরালে মনুষ্য হৃদয় হয়ে উঠেছে গুপ্ত ঘাতক। সাধ্য সামর্থ্য সীমাবদ্ধতা পার্থিব চাহিদার ইচ্ছা আকাঙ্ক্ষা মোহাবিষ্ট প্রবৃত্তি মানুষকে ভুল পথে বিপথে অন্য পথে পরিচালিত করছে। স্বার্থ সৃষ্টি করে অসাধ্য সাধনের কল্পনার জগত না পাওয়ার বাসনা ইচ্ছা আকাংখা কুকর্ম স্পৃহা যা মানুষকে করে তোলে ভয়ংকর ও হিংস্র। সত্যিই সমাজটা আজ হায়েনার রাজ্যে পরিণত হয়েছে। সামাজিক অবক্ষয় ও বাস্তবতা বর্তমান সমাজ যেন মূল্যবোধের শূন্যের কোঠায় দাঁড়িয়ে। যেখানে সততার চেয়ে স্বার্থপরতাই অধিক দৃশ্যমান। যাদের কোন যোগ্যতা নেই তারাই অন্যের সমালোচনায় তৎপর। মুখোশের আড়ালে মানুষ চেনা বড় চ্যালেঞ্জ লোভ লালসা হিংসা বিদ্বেষ স্বীয় স্বার্থের কাছে মানুষ হয়ে উঠেছে নিষ্ঠুর নির্মম ভয়ংকর নৃশংস ঘাতক মাতা পিতা ভাই বোন স্বামী স্ত্রী কেউ কারো কাছে নিরাপদ নয় পরিবার সমাজ রাস্ট্র কোথাও নেই মানুষের জান মাল ইজ্জত সম্মান সম্ভ্রম নিরাপত্তার গ্যারান্টি। সামান্য অর্থ সম্পদ ভাগ বন্টন শাসন মেনে নেয়ার মানসিকতা ধৈর্য ত্যাগ সব কিছুই যেন স্বার্থের অন্ধ গলিতে হারিয়ে মানুষ অসহিষ্ণু হয়ে পড়েছে। এমন সমাজ চিত্র অসভ্য বর্বর নিষ্ঠুর সমাজ ব্যবস্থা আদিযুগের উন্মত্ততাকে ও হার মানায়। শিক্ষা সভ্যতায় বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষতায় বিশ্ব মানব সভ্যতা অনেক সমৃদ্ধশালী আমরা সভ্য সমাজের দাবিদার। মানুষ সভ্য শিক্ষিত হলে সর্বত্র শান্তি বিরাজ করে কিন্তু বাস্তবতা ভিন্ন অসভ্য বর্বরতা নিষ্ঠুর নির্মমতার শেষ নিকৃষ্ট স্থানে আজ আমরা দাঁড়িয়ে যেখানে স্বামী স্ত্রী পিতা পুত্র ভাই বোন পরস্পর পরস্পরকে ঠান্ডা মাথায় হত্যা করতে একটুও শরীর কাঁপে না। সম্পত্তির লোভ সংবরণের ধৈর্য শাসন বাক্য মেনে নেয়ার আনুগত্য অন্যায় অপরাধের শাস্তি তিরস্কার নিজেকে সংশোধনের মানসিকতা হারিয়ে ফেলেছি। কোথায় আমাদের মানবিক মানবতা পারিবারিক শাসন শিষ্টাচার নৈতিক শিক্ষা ধর্মীয় মূল্যবোধ অনুশাসন আমরা শিক্ষিত শিক্ষার গুণাবলি নেই আমরা সভ্য ভদ্রতা নেই আমরা মানুষ কিন্তু মনুষ্যত্বহীন। লোভ লালসা হিংসা বিদ্বেষ বিবেকশূন্য স্বার্থপর নিষ্ঠুরতায় পরিপূর্ণ পোশাকধারী মানুষ হলেও এক জঘন্য চরিত্র লুকিয়ে রয়েছে পরিপাটি ভূষণের অন্তরালে।
মানবিক মানবতা বর্জিত সমাজ বাসযোগ্য নয়। কোন পক্ষই সামাজিক অবক্ষয় নিয়ে ভাবছে গবেষণা করছে কারণ উদঘাটনের চেষ্টা করছে এমন দৃষ্টান্ত নেই। শ্রমবিমুখ মানুষ বিনাশ্রমে সবকিছু অর্জন করার অভিলাষী মানসিকতা মানুষকে অপরাধ প্রবণতায় উদ্বুদ্ধ করে যার ফলে সমাজে চুরি ডাকাতি ছিনতাই অপহরণ গুম হত্যা মানবপাচার পারিবারিক সহিংসতা প্রতিনিয়ত ঘটছে। বিচারে দীর্ঘসূত্রতা আইনের দুর্বলতা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ইত্যাদি কারণে অপরাধ প্রবণতা রোধ করা যাচ্ছে না।
প্রযুক্তির অপব্যবহার আকাশ সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতির জীবনাচার অনুকরণ মাদকাসক্ত জুয়া মোবাইল আসক্তি তরুণ প্রজন্মের পড়ালেখায় বিমুখ বিকৃত রুচির পর্ণোছবি নারী ও শিশু পাশবিক নির্যাতন নিপীড়ন সহিংসতা অপহরণ ধর্ষণ গুম হত্যা বেড়েই চলেছে। অপরাধী ধরা পড়ছে বিচার হচ্ছে তবু একই অপরাধ বারবার ঘটছে। দেশের প্রচলিত আইন যখন অপরাধ প্রতিরোধে অকার্যকর হয় তখন বুঝতে হবে মানুষের চরিত্র পরিবর্তনের উপায় উদ্ভাবন বা বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এ বিষয়ে আইন প্রণেতারা নীরব। পরিবারে কেউ যেমন কারো কাছে নিরাপদ নয় তেমনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের কাছে শিক্ষার্থী শিক্ষার্থীর কাছে শিক্ষক কর্মক্ষেত্রে মালিক কর্মচারি পরস্পর পরস্পরের প্রতি অনিরাপদ অরক্ষিত পথে ঘাটে পথচারী যানবাহনে যাত্রী সাধারণ কোথাও নেই নিরাপত্তার গ্যারান্টি। প্রতিটি মানুষ অতি আপনজন বন্ধু সহপাঠী সতীর্থ কারো উপর ভরসা করা যায় না অতি কাছের মানুষটি যেন নীরব ঘাতক। মানুষের বিশ্বস্ত সর্বোচ্চ নিরাপদ জায়গা পরিবার ও আজ তার জন্য চরম বিশ্বাসঘাতকতার মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। সামান্য কথায় তুচ্ছ ঘটনায় শাসনে ক্রোধান্বিত হওয়া প্রতিশোধ স্পৃহায় জিঘাংসাবৃত্তি মানুষের ধৈর্য শক্তি হ্রাস পাওয়ায় সামাজিক অস্থিরতা ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ। নৈতিকতার চরম অবক্ষয় আর অসুস্থ প্রতিযোগিতার সমাজে আমরা কি সত্যিই মানুষ। সমাজ বদলে যায় না সময়ের প্রয়োজনে মানুষের আসল রূপ বেরিয়ে আসে এটাই সমাজ বদলের ধারণা আসলে মানুষই বদলে যায়। সহনশীলতা মানে দুর্বলতা –দাম্ভিকতা মানে এখন ভদ্রতা চেতনাহীন সমাজে সমবেদনা বিলাসিতা। সমাজ আজ যেখানে দাঁড়িয়ে এর থেকে উত্তরণে সকল মহলের সমষ্টিগত সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। লেখক : প্রাবন্ধিক












