চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ রামপুর ও ঘাটিয়া পাড়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, বাত–ব্যাথা, ডায়াবেটিস, ব্লাড গ্রুপ, হৃদরোগ, দন্ত চিকিৎসা, মেডিসিন শিশু চিকিৎসা ক্যাম্প ও রোগীদের মাঝে ওষুধ বিতরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দিনব্যাপী রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ঘাটিয়া পাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে এলাকার ৬ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ ও ২ শত লোক শীতবস্ত্র কম্বল গ্রহণ করেন। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সমাজসেবক ও সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন আলহাজ্ব লোকমান হাকিম মানিক। উক্ত চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও বেলুন উড়িয়ে উক্ত ক্যাম্পের কার্যক্রম শুরু করেন। উক্ত চিকিৎসা ক্যাম্প উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্যাম্পের কার্যক্রম নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ। সংঘটনের কার্যকরী সদস্য মোহাম্মদ জাবেদের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের কার্যকরী মেম্বার মোহাম্মদ আলমগীর রুবেলের সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চীন দেশের জিনটেইক বায়োটেক কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. জিয়ে ঝাং।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম, সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, রাজনীতিবিদ এরশাদুল হক চৌধুরী তসলিম, পৌরসভা যুবদলের আহবায়ক এস এম জাহেদ, শিক্ষাবিদ মামুন মুহাম্মদ, বিএনপি নেতা মোহাম্মদ রফিক, ডা. হুমায়ুন রশিদ, ডা. অনিক বড়ুয়া, ডা. আকলিমা আক্তার, ডা. মুহাম্মদ সৈয়দ হাসান, ডা. মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ডা. মোহাম্মদ সৌমিম (শামীম) প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ফাউন্ডেশনের কার্যকরী কমিটির মো. কামরুল হাসান এমরান, মো. শাহাদত, মোহাম্মদ জহির, মোহাম্মদ মুরাদ, মো. সাজ্জাত, আবু সাঈদ মোহাম্মদ রাসেল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহেদুল ইসলাম প্রমুখ। এতে বিভিন্ন বিভাগে ৬ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান, ফ্রি ঔষধ বিতরণ, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা করা ও ২ শত অসহায় দরিদ্র লোকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












