সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শুধু ব্যবসা করলে হবে না, আমাদের সেবার মনোভাব থাকতে হবে। নিজেকে সেবার কাজে যুক্ত রাখার মনোভাব থাকলে যেকোনো ভালো কাজ একজন মানুষ করতে পারে।
গত ৩ অক্টোবর নগরের স্টেশন রোডের একটি হোটেলে হোটেল রেস্তোরাঁ মালিক কল্যাণ সমিতি চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৯) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইলিয়াছ আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ–পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল মন্নান তালুকদার, কো–চেয়ারম্যান মো. রফিক উদ্দীন, মোহাম্মদ সেকান্দর জামান, ক্যাবের যুগ্ম সম্পাদক সেলিমুজ্জমান, অভিষেক অনুষ্ঠান কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন, সমিতির সহসভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, মাহফুজুর রহমান, সি. যুগ্ম সম্পাদক আশরাফুল আহসান রাকিব, সহ–সাধারণ সম্পাদক শামশুজ্জামান, মো. নুর হোসেন, মো. সোলাইমান মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ রিফাত হোসেন, সহ–আইন বিষয়ক সম্পাদক সুমন বিশ্বাস প্রমুখ।
সমিতির নেতৃবৃন্দ অভিযানের নামে হয়রানি বন্ধসহ কয়েকটি দাবি উত্থাপন করেন। এমপি আবু সুফিয়ান সংসদে দাবিগুলো তুলে ধরার চেষ্টা করবেন বলে জানান। তিনি ভেজালমুক্ত খাবার পরিবেশন করার নির্দেশ দেন। প্রেস বিজ্ঞপ্তি।











