শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও নগদ সহায়তা অনুদান বিতরণ

ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশনের উদ্যোগ

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা জীবন এগিয়ে নিতে সহায়তার লক্ষ্যে ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশনের (ডাপা) উদ্যোগে নগরীর হালিশহর থানাধীন জেপি কনভেনশন সেন্টারে শিক্ষা সামগ্রী ও নগদ সহায়তা অনুদান বিতরণ গতকাল ১ জুন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। সংস্থার সভাপতি কাজী মোঃ শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এসকে খোদা তোতন, চবি ছাত্রদলের সাবেক সভাপতি এম.আর চৌধুরী মিল্টন, মোহাম্মদ আরিফুর রহমান মিটু প্রমুখ। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনালবাংলাদেশ (টিএলএমআইনিউজিল্যান্ড) এর সহযোগিতায় এবং স্থিতিস্থাপক ডাপার জন্য সক্ষমতা বৃদ্ধি প্রোগ্রামের আওতায় চট্টগ্রাম মহানগরীর সুবিধাবঞ্চিত ২৮০ জন শিক্ষার্থীর প্রাথমিক স্তরে শিক্ষা সামগ্রী ও নগদ ৩ শত টাকা এবং মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও নগদ ২ হাজার টাকা করে শিক্ষা সহায়তা অনুদান বিতরণ করা হয়। প্রধান অতিথি চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার এবং শিক্ষার প্রসারে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাপা‘র এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে সহায়তা করবে। সংগঠনের সভাপতি কাজী মোঃ শাহ কামালের বলেন, ডাপা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। এতে আরও বক্তব্য রাখেন সংস্থার কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, ম্যানেজার মো. আবুল কালাম ভূঁইয়া, এডমিন অফিসার রিয়াজুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র ৩৪ তম সালানা ওরস মোবারক আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বভার গ্রহণ