প্রকৌশলী সেলিম মো. জানে আলম গতকাল চট্টগ্রাম ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগমের কাছ থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছেন।
চট্টগ্রাম ওয়াসার নব নির্মিত ভবনের ৩য় তলায় বোর্ড রুমে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগমকে বিদায় এবং নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে বরণ করে নেয়া হয়।
চট্টগ্রাম ওয়াসার সচিব শাহেদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় সভায় চট্টগ্রাম ওয়াসার বর্তমান ও প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, উপ–ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ প্রকৌশল/অর্থ), বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











