চিটাগাং ক্লাবের ঈদ পুনর্মিলনী

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবের ঈদ পুনর্মিলনী গত ৩০ মে ক্লাব হলে অনুষ্ঠিত হয়। এতে সপরিবারে অংশগ্রহণ করেন ক্লাব সদস্যবৃন্দ। অনুষ্ঠানে চিফ হোস্ট ছিলেন ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, অহংকার, হিংসা, লোভ আর সংকীর্ণতাকে ত্যাগ করাই ঈদুল আযহার মূল শিক্ষা। সিসিএল ভাইস চেয়ারম্যান ও বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ মো. সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং জেনারেল কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে আগত ক্লাব সদস্যদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন জেনারেল কমিটির সদস্য জাবেদ হাশেম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা,দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সরওয়ার হাসান টিটু, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ হাছান জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বভার গ্রহণ
পরবর্তী নিবন্ধবান্দরবানের পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুদের ঢল