লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৯ মে, ২০২৬ at ২:৩৩ অপরাহ্ণ

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অনেকে আহত হয়েছেন। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারমুখি বাসে থাকা এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। মুখোমুখি সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা দেয়। দূর্ঘটনায় বাস দুটি দুমড়ে মুচড়ে গেছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মের জরুরি বিভাগের চিকিৎসক, ডা. তাসফিক আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় হতাহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই