চট্টগ্রামঃ দেশের অন্যতম স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান Equity Property Management Ltd. তাদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে সকল কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সম্মানিত নির্বাহী পরিচালক উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকমণ্ডলী প্রতিষ্ঠানের ২৭ বছরের সফল পথচলা, অর্জন, গ্রাহক আস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুণগত মানসম্পন্ন আবাসন নির্মাণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সফল প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি কর্পোরেট ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা, কর্মদক্ষতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ “Promising Newcomer Award”, “Operational Excellence Award”, “Construction Impact Award”, “Reliable Champion Award” এবং “Chairman’s Award” প্রদান করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, পুরস্কার বিতরণ ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ১৯৯৯ সালে যাত্রা শুরু করার পর থেকে ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড আধুনিক, নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।













