শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ

ইউনেস্কো’র ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ইউনেস্কো’র ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির সমন্বয়ে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। গত শুক্রবার ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সভাপতি কামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবে সভায় প্রধান অতিথি ছিলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দীন চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক এ এইচ এম শামসুল মুকতাদির, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু ও সাংস্কৃতিক সম্পাদিকা সিমলা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অঞ্জন শেখর দাশ, বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত, অ্যাডভোকেট নাজমুল হাসান আলমগীর প্রমুখ। বক্তারা বিশ্বব্যাপী ইউনেস্কোর কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করে বলেন, যুদ্ধ নয় শান্তির পক্ষে জোর দিতে হবে। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশন কয়েকজন গুণী ব্যক্তিকে ইউনেস্কো অ্যাওয়ার্ড প্রদান করে। তাঁরা হলেন শান্তি প্রতিষ্ঠায় প্রশাসক ডা. শাহাদাত হোসেন, শিক্ষায় ইঞ্জিনিয়ার আলী আহমদ, ইউনেস্কোর আদর্শকে বাস্তবায়নের জন্য মহাসচিব মাহবুব উদ্দীন চৌধুরী, সাংবাদিকতা ও শিশুসাহিত্যে রাশেদ রউফ, সামাজিক কর্মকাণ্ডে কামাল মোস্তফা চৌধুরী, অঞ্জন শেখর দাশ, ডা. বিশ্বনাথ দাশকে ও আজিজুর রহমান, সাংস্কৃতিক কর্মকাণ্ডে রফিকুল হাসান মিনুকে, মুক্তিযুদ্ধে নীল রতন দাশগুপ্ত, ইউনেস্কোর কর্মকাণ্ডে এইচ এম শামসুল মুকতাদির। অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লাবের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলে পরিবারের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি দেবে জেলা প্রশাসন
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নয় ব্রাজিল : রোনালদো