লিটনের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৫৯ পূর্বাহ্ণ

টেস্ট ইতিহাসে এক ম্যাচে দু’টি হাফ–সেঞ্চুরির ইনিংস সাথে উইকেটরক্ষক হিসেবে ৯টি (৮টি ক্যাচ ও ১টি স্ট্যাম্পিং) ডিসমিসালে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের লিটন দাস। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৩ রান ও উইকেটের পেছনে পাঁচটি ডিসমিসাল করেন লিটন। দ্বিতীয় ইনিংসে ১০২ রানের ইনিংসের সাথে পঞ্চম দিনে চারটি ডিসমিসাল করেছেন লিটন। ফলে চলতি টেস্টে দু’টি হাফ–সেঞ্চুরির ইনিংসের সাথে উইকেটরক্ষক হিসেবে ৯টি ডিসমিসালে বিশ্ব রেকর্ডের মালিক হলেন লিটন। লিটনের আগে এক টেস্টে দু’টি হাফ–সেঞ্চুরির ইনিংসের সাথে ৮টি ডিসমিসালে বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের দুই ইনিংসে হাফ–সেঞ্চুরির সাথে ৮টি ডিসমিসাল করেন লিন্ডসে। অসিদের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়া ম্যাচে প্রথম ইনিংসে ৬৯ রান ও ৬টি ডিসমিসাল এবং পরের ইনিংসে ১৮২ রান ও ২টি ডিসমিসাল করেন লিন্ডসে।

পূর্ববর্তী নিবন্ধসুযোগ তৈরি করে তা কাজে লাগাতে পারিনি : শান্ত
পরবর্তী নিবন্ধনাসিরাবাদ, সানরাইজ, শাহ গরীবউল্লাহ ও মিলেনিয়াম একাডেমির জয়লাভ