লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের ২৫তম বর্ষপূর্তি ও ফ্যামিলি নাইট গত ১৭ এপ্রিল নগরীর সিনিয়রস ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাব সভাপতি লায়ন পার্থ ভট্টাচার্য্য। লায়ন লুবনা হকের সঞ্চালনায় আনুগত্যের শপথপাঠ করান লায়ন পরিমল কান্তি দাশ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যামিলি নাইট উদযাপন কমিটির চেয়ারম্যান চার্টার সভাপতি লায়ন ডা. বি.কে. সেনগুপ্ত। সেক্রেটারি রিপোর্ট পেশ করেন ক্লাব সেক্রেটারি লায়ন শিমুল নন্দী। প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল , ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর ছিদ্দিকি , কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহিদ উল্লাহ্ প্রমুখ। প্রাক্তন জেলা গভর্নরদের (পিডিজি) মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এমএ মালেক, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন কবির উদ্দিন ভুইয়া, লায়ন আসলাম চৌধুরী, লায়ন এসএম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারি, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ ছিদ্দিকি। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন এমএ মালেক , লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস ও লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য তাদের বক্তব্যে আর্তমানবতার সেবায় লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের ২৫ বছরের নিরবচ্ছিন্ন ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগর দীর্ঘ ২৫ বছরে লায়ন্স জেলার অন্যতম ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সভাপতির বক্তব্যে ডা. বি.কে. সেনগুপ্ত বলেন, ২৫ বছরের এই যাত্রা আমাদের জন্য কেবল একটি মাইলফলক নয় বরং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করার প্রেরণা।অনুষ্ঠানে জেলা গভর্নর, প্রাক্তন জেলা গভর্নর, ১ম ভাইস জেলা গভর্নর, ২য় ভাইস জেলা গভর্নর, লায়ন্স জেলার অন্যান্য নেতৃবৃন্দ, ক্লাব সভাপতিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।













