রাউজান প্রতিনিধি : রাউজানের নোয়াজিশপুর আগুয়ান ক্লাব আয়োজিত আবদুল অদুদ চৌধুরী স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ এপ্রিল শুক্রবার ফাইনাল খেলায় নোয়াজিশপুর ইউনাইটেড টাইব্রেকারে ৩–১ গোলে নোয়াজিশপুর স্ট্রাইকারর্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নোয়াজিষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা। খেলার উদ্বোধক ছিলেন স্বপ্নবাড়ী প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম ওয়াহেদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগুয়ান ক্লাবের সভাপতি আবদু সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আজম, ব্যাংকার কাজী মঈনুদ্দিন, সেলিম উদ্দিন, নৌ বাহিনী কর্মকর্তা কাজী কামাল উদ্দীন।
মোহাম্মদ সাগর ও মোহাম্মদ হাবীবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিদারুল আলম ওয়াহেদি, দিদারুল আলম, লোকমান হোসেন মাস্টার প্রমুখ।














