রুবেলকে আজ বিদায় জানাবে বিসিবি

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

২০২১ সালের পর আর জাতীয় দলে খেলা হয়নি রুবেল হোসেনের। গত ১৫ এপ্রিল নিজের ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। তবে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে। আর বিষয়টি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে রুবেল বলেন, ‘নাফিস ভাই আমাকে ফোন করে জানিয়েছেন। কালকে ম্যাচ শুরুর আগে আসতে বলেছেন। আমাকে কয়েক মিনিটের একটা স্পিচ দিতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধরাউজানে অদুদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধনতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা