দেশব্যাপী শুরু হচ্ছে শিশু–কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করবেন। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার এক অনন্য উদ্যোগ এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। ১২–১৪ বছর বয়সী শিশু–কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মূল উদ্দেশ্য। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতার্তএই জনপ্রিয় ৮টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে শিশু – কিশোররা। মাসব্যাপী এই আয়োজনকে সামনে রেখে চট্টগ্রাম জেলা পর্যায়ের সমন্বয় প্রস্তুতিমূলক সভা চট্টগ্রাম সার্কিট হাউজে গতকাল ১৯ এপ্রিল রোববার সকালে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভায় সভাপতিত্ব করেন। জেলা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, মো. কামরুজ্জামান, অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর, সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম, অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম, জুনায়েত কাউসার, সহকারী জেলা কমান্ডেন্ট, আনসার ভিডিভি, চট্টগ্রাম, মোহাম্মদ ওসমান গনি, ক্রীড়া শিক্ষক, চট্টগ্রাম কলেজ, মোহাম্মদ শাহজালাল উদ্দীন, জেলা শিক্ষা অফিসার, চট্টগ্রাম, মোহাম্মদ আবদুল আজিজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ফিরোজ আহাম্মদ, সাবেক জাতীয় সাঁতারু মো. মাহাবুবুর রহমান সাগর, প্রভাষক, সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম, মো. সাইফুল্লা মুনির, সাবেক জাতীয় এ্যাথলেট, বিজেএমইএ, এম সরওয়ারুল আলম, ফুটবল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক, এনামুল হক, সাবেক খেলোয়াড় ও তাইকোয়ানদো কোচ, আবদুল্লাহ আল নোমান, দাবা ফিদে অরবিটার, প্রকৌশলী এস এম তারেক, জেলা কোষাধ্যক্ষ, বাংলাদেশ গার্লগাইডস এসোসিয়েশন, নাজনীন হক চৌধুরী, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, পাহাড়তলী, চট্টগ্রাম, শামসুল আরিফিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, বায়েজিদ, চট্টগ্রাম, মোহাম্মদ শফিউল আলম, টিএসইও, কোতোয়ালী, চট্টগ্রাম, মোহাম্মদ জিয়াউল হুদা সিদ্দিকী, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, কর্ণফুলী, চট্টগ্রাম, জয়ন্ত বার্ডে, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রাম, মো. আবদুল হান্নান, সাবেক ক্রিকেট সম্পাদক, সিজেকেএস, আবদুল হান্নান আকবর, উপ সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম, আলমগীর হোসেন, পরিচালক জেলা তথ্য অফিস, চট্টগ্রাম, আয়শা সিদ্দিকা, সিইও, জেলা পরিষদ, চট্টগ্রাম, চৌধুরী রওশন ইসলাম, সিভিল সার্জন, চট্টগ্রাম, ডা. জাহাঙ্গীর আলম, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, পাঁচলাইশ, চট্টগ্রাম, মো. আরিফুর রহমান, সম্পাদক বাংলাদেশ স্কাউট, চট্টগ্রাম মেট্টোপলিটন জেলামোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য জেলা কমিটির সদস্যবৃন্দ। সভায় জানানো হয় চট্টগ্রাম জেলার ১৬ উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৪০০ জন প্রতিযোগী চট্টগ্রাম জেলা পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। সভায় প্রতিযোগিতাকে সামনে রেখে ৮ ইভেন্ট পরিচালনার জন্য ৮ টি উপ– কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়করা হলেন : ক্রিকেট– আব্দুল হান্নান আকবর, ফুটবল–এনামুল হক, দাবা– ইঞ্জিনিয়ার মো. তারেক, কাবাডি– মো. শাহ জালাল, ব্যাডমিন্টন–সাইফুল্লাহ মুনির, মার্শাল আর্ট–আব্দুল্লাহ আল নোমান, সাঁতার–মাহবুবর রহমান সাগর, অ্যাথলেটিকস–সোহেল সরোয়ার।













