ব্যাংকার্স ক্লাব চট্টগ্রাম আয়োজিত ইন্টার ব্যাংক ইনডোর স্পোর্টস কার্নিভাল–২০২৬ এর সফল সমাপ্তি হয়েছে। গত ১৭–১৮ এপ্রিল, দুই দিন ব্যাপী এই কার্নিভালে বাংলাদেশ ব্যাংক সহ মোট ১৮টি বাণিজ্যিক ব্যাংক অংশগ্রহণ করে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ব্যাংকার্স ক্লাবের প্রেসিডেন্ট মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাপনী দিবসে ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম,ডি,এম মহিউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ রোসাঙ্গীর সমাপনী দিবসে স্বাগত বক্তব্য রাখেন। তাছাড়া বিভিন্ন ব্যাংক থেকে আগত আঞ্চলিক প্রধানগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাডমিন্টন, টেবিল টেনিস,ক্যারাম ও দাবা সহ মোট ৪টি ইভেন্টেরবিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। ব্যাডমিন্টনে পুরুষ এককে প্রাইম ব্যাংক চ্যাম্পিয়ন এবং ট্রাষ্ট ব্যাংক রানার আপ হয়। ব্যাডমিন্টন দ্বৈত পুরুষ ২৫–৪৫ বয়স বিভাগে বাংলাদেশ ব্যাংক চ্যাম্পিয়ন এবং ব্যাংক এশিয়া রানার আপ হয়, পুরুষ দ্বৈত ৩৬–৪৯ বয়স বিভাগে প্রাইম ব্যাংক চ্যাম্পিয়ন ও এইচএসবিসি রানার আপ হওয়ার র্গৌরব অর্জন করে। প্রবীণ ৫০ উর্ধ্ব পুরুষ বিভাগে প্রাইম ব্যাংক চ্যাম্পিয়ন ও সাউথইস্ট ব্যাংক রানার আপ হয়।
মহিলা বিভাগ ব্যাডমিন্টনে এককে এইচএসবিসি চ্যাম্পিয়ন ও প্রাইম ব্যাংক রানার আপ হয়। মহিলা বিভাগ দ্বৈত ব্যাডমিন্টনে এইচ এস বি সি চ্যাম্পিয়ন ও প্রাইম ব্যাংক রানার আপ হয়। পুরুষ টেবিল টেনিস এককে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম চ্যাম্পিয়ন ও প্রিমিয়ার ব্যাংক রানার আপ,টেবিল টেনিস দ্বৈতে বাংলাদেশ ব্যাংক চ্যাম্পিয়ন ও ব্যাংক এশিয়া রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ক্যারম পুরুষ বিভাগ এককে উত্তরা ব্যাংক চ্যাম্পিয়ন ও ব্র্যাক ব্যাংক রানার আপ হয়। ক্যারম পুরুষ বিভাগ দ্বৈতে ব্র্যাক ব্যাংক চ্যাম্পিয়ন এবং প্রাইম ব্যাংক রানার আপ হয়। মহিলা বিভাগ ক্যারমে ব্যাংক এশিয়া চ্যাম্পিয়ন ও রানার আপ মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক।
দাবায় পুরুষ বিভাগে ব্যাংক এশিয়া চ্যাম্পিয়ন ও প্রাইম ব্যাংক রানার আপ হয়। দাবায় মহিলা বিভাগে ব্র্যাক ব্যাংক চ্যাম্পিয়ন ও উত্তরা ব্যাংক রানার আপ হয়। কার্নিভালের আহবায়ক,ক্লাবের সহ সভাপতি ও ব্যাংক এশিয়ার চট্টগ্রাম আঞ্চলিক প্রধান কায়েস চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. তৌফিকুল ইসলাম বাবু। অন্যান্যদের মধ্যে ক্লাবের স্পোর্টস সেক্রেটারি জাহেদুল ইসলাম,সহ স্পোর্টস সেক্রেটারি মাহফুজুল হক, সৈয়দ আাসাদ মাহমুদ, ইকরাম পাশা সহ অন্যান্য নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।














