লালদিঘী পাড়ের আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার ৯

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানাধীন লালদিঘী পাড়ের ‘হোটেল আল আনসারী’তে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন সাদমান রাবু (২১), আরিফুল ইসলাম ইমন (২৪), এমডি নাইমুল হাসান (৩০), মো. টিপু (৩১), মোস্তাক আহমেদ রাব্বি (২৮), রুমা আক্তার (২৬), শিমলা আক্তার (১৮), সাদিয়া আফরীন (২৫) এবং সাদিয়া সোলতানা (১৯)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে সিএমপি অধ্যাদেশ ১০৩/৭৬ ধারায় আদালতে নন–এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে এক মাসে ১১ অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা