রুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ অনুষ্ঠান

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ধর্মীয় মূল্যবোধ, ঐক্য, সমপ্রীতি ও সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ় করার প্রত্যয়ে চট্টগ্রামের রুমঘাটায় প্রগতি সংঘ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মন্দির কমিটি ও মন্দির উন্নয়ন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপদ দে এবং অধ্যাপক অশিম চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক সদেশ চক্রবর্তী তাঁর স্বাগত বক্তব্যের মাধ্যমে উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীজনদের শুভেচ্ছা জানান। পরবর্তীতে অধ্যাপক অশিম চক্রবর্তী নবগঠিত মন্দির কমিটি ও মন্দির উন্নয়ন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কিশোর দত্ত মানু এবং মন্দির কমিটির সম্পাদক জয়দীপ পাল দুলু। তাঁরা তাঁদের বক্তব্যে মন্দিরের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সত্যজিৎ বিশ্বাস, রূপক দাস, শ্যামাপ্রসাদ রক্ষিতসহ উভয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শেষপর্বে মন্দির উন্নয়ন কমিটির সভাপতি রূপক দাসের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকমরেড দিদারুল ইসলাম মুকুলের নাগরিক শোকসভা