রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

রাজস্ব বাজেটের আওতায় রাঙ্গুনিয়া উপজেলার ৫৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় পোনা মাছ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এসব পোনা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, মো.আবুল কালাম, মো. ওবাইদুল হক।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানো এবং জলাশয়গুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে রাজস্ব বাজেটের আওতায় এসব পোনা মাছ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘পাহাড়ে গেলে স্বাস্থ্য ভালো হয়, সেজন্যই পাহাড়ে দিয়েছে’
পরবর্তী নিবন্ধ৪দিন ব্যাপী লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু