কাপ্তাইয়ে যুবকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিলো সেনাবাহিনী

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

যুবকরা যাতে অবসরে বাজে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে অথবা মাদকের সংস্পর্শে না আসে সে লক্ষ্যে তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের রাজস্থলী সাব জোন। উদ্দেশ্য এ ক্রীড়া সামগ্রী ব্যবহার করে তারা খেলাধুলা করে সময় কাটাবে। খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকত। এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুফ হাসান এবং রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন। মেজর হাফিজ আহম্মদ সৈকত যুবকের উদ্দেশ্যে বলেন, অহেতুক সময় নষ্ট না করে খেলাধুলা করে সময় কাটালে লাভবান হবার সুযোগ সৃষ্টি হবে।

পূর্ববর্তী নিবন্ধমিরাজকে ‘বিশ্বমানের স্পিনার’ বললেন ইমরান তাহির