গত পহেলা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পাহাড়তলী থানায় ৫৩তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়তলী থানার যুগ্ম সম্পাদক ও কাট্টলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) সৈয়দ মামুনুল ইসলাম। প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অমিত কুমার দাশ। হ্যান্ডবল বালকে প্রধান অতিথি ছিলেন মেহেদী হাসান, প্রধান শিক্ষক তপন কুমার সেন, কাবাডি (বালক) ও দাবায় প্রধান শিক্ষক রোকুনজ্জামান, বালিকা কাবাডি, হ্যান্ডবল দাবায় প্রধান অতিথি পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাহ মুহাম্মদ ইমরান ও থানা যুগ্ম সম্পাদক সৈয়দ মামুনুল ইসলাম। তারা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। হ্যান্ডবল(বালক), দাবা (মধ্যম বালক), হ্যান্ডবল (বালিকা), কাবাডি(বালিকা)তে কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা স্কুল এন্ড কলেজ, দাবায় (বড় বালিকা) মির্জা আহাম্মদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয় হ্যান্ডবল (বালিকা) হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুল, কাবাডি (বালক) হযরত শাহ সুফী মঈনুদ্দিন শাহ দাখিল মাদ্রাসা, হ্যান্ডবল, কাবাডি (বালিকা) ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। সাঁতারে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুল্লা আল মাহমুদ,মো. ইসতিয়াক আলম, এনামুল হাসান মিশকাত ও গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. জাহিদ আজিজুল হাকিম, কাষ্টম ল্যবেটরী স্কুলের ছাত্র অর্পন দাশ পুরস্কার পায়। মো. ফরহাদ আলমের সঞ্চলনায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল ও মাদ্রসার শারীরিক শিক্ষক বৃন্দ যথাক্রমে মো. শাহ আলম, মো. আরিফুল ইসলাম, মো. মাসুম বিল্লাহ, নিটু চৌধুরী, রোজিনা আকতার, বেলুশ্রী রায়, মো. আল আমিন, মো. জহির উদ্দিন, মো. সাইফুল, মো. শাহ আলম মজুমদার, মোহাম্মদ জামাল উদ্দীন, মাসুদ রানা, রাহেনা আক্তার, মুন্নি বড়ুয়া, রাজু মুহুরী, আবদুল কাদের, মো. ইমরান শরীফ, হরেশ কান্তি সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









