জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) সিনিয়র কনসালটেন্ট টমাস কিনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর মহানগরী জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন এবং কলামিস্ট তারেকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় জামায়াতে ইসলামীর আদর্শিক, রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন সামাজিক বিষয় এবং চলমান প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎকালে উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য ও অভিমত তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।











