রাঙ্গুনিয়ায় বাজারে আগুন, ক্ষতিগ্রস্ত ১১ দোকান ও ডেন্টাল চেম্বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ডেন্টাল চেম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রানীরহাট বাজারের বগাবিলি রোড সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ১১টি দোকানের ৯ জন মালিকের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ইয়াছিন আরাফাতের ইলেকট্রনিকস ও গিফট আইটেমের তিনটি দোকানসহ রফিক স্টোর, কাপড়, ক্রোকারিজ, মুদি দোকান এবং নান্টু ডাক্তারের ডেন্টাল চেম্বার পুড়ে গেছে।

তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দোকান এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা, আর উদ্ধার করা হয়েছে ৩০ লাখ টাকার মালামাল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নতুন পাঁচ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি গঠন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, বাইক আরোহী নিহত