রাঙ্গুনিয়ায় কোদালা মাদ্রাসার বার্ষিক সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল মাদ্রাসাতুল আজিজিয়া কাছেমুল উলুম কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভা গত বুধবার শেষ হয়েছে। দুই দিনব্যাপী এই ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন আল মাদ্রাসাতুল আজিজিয়া কাছেমুল উলুম কোদালা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আবদুল কাদের। ধর্মীয় আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়ার আলেম মাওলানা মুফতি ছিবগতুল্লাহ নূরী, ফটিকছড়ির ঐতিহ্যবাহী বায়তুল হুদার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইমদাদুল্লাহ নানপুরী, দারুল হিদায়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আজিজুল হক আল মাদানী, জামিয়াতুন নূর আল–আলামিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা, আল–মাদ্রাসাতুল আজিজিয়া কাসেমুল উলুম দোহাজারীর নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।

এদিকে সভা সফল করতে মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আবনায়ে কোদালা ওলামা সংস্থা’– সার্বিক সহায়তা করেন। সংস্থাটির প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা হোসাইন, সভাপতি মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গ্রুপের উদ্যোগ, ৪ নভেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধমাটিরাঙায় বন ও প্রাণের উৎসব আজ