চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাসিনা জামাল ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৯ জুন সম্পন্ন হয়েছে। মোহাম্মদ নুরুল ইসলাম চেয়ারম্যান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট নুরুল আলম চৌধুরী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার তুরী–এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সদস্য মো. নাসির উদ্দিন নসু। শিক্ষক সুজন সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ–সভাপতি এ.কে আজাদ খান, মো. জাহেদুল আলম চৌধুরী, সৌমিত্র সাহা, অনিতা সাহা, পারমিতা বড়ুয়া, আ. জ. ম. সামসুদ্দিন ইলিয়াছ, রোকন উদ্দিন, খায়েজ আহমেদ প্রমুখ।











