রাউজানে তৈয়্যব শাহ ’র (রহ.) ওরস সম্পন্ন

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি রাউজান সুলতানপুর উত্তর শাখার উদ্যোগে হাফেজ ক্বারী সৈয়দ মোহাম্মদ তৈয়্যব শাহ’র (রহ.) ৩৪তম সালানা ওরস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে সুন্নী সম্মেলন।

গত শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা পরিষদ অডিটোরিয়ামে। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফী। উদ্বোধক ছিলেন জে. . ইকবাল হাসান। প্রধান বক্তা ছিলেন আল্লামা আবুল কাশেম নূরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদল নেতা সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম। বক্তব্য রাখেন এম. . মতিন, সাইফুল ইসলাম নেজামী, আবদুল্লাহ হিল কাফী, মোহাম্মদ কামাল মিয়া। সভাপতিত্ব করেন শওকত হোসাইন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাহিম উদ্দীন খোকন ও সচিব রাশেদুল আলম।

পূর্ববর্তী নিবন্ধঅপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
পরবর্তী নিবন্ধপ্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান