গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের ৪র্থ দিবস গত ২৪ জুন হামজারবাগস্থ মাদ্রাসা–ই–শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন এস.জেড.এইচ.এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ.ওয়াই. এম.ডি জাফর। তিনি বলেন, মুসলিম উম্মাহর ঐক্যের জন্য কারবালার শিক্ষা মানব সমাজে অপরিহার্য। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সাউদার্ন ইউনিভাসিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ড. মুহাম্মদ নূরুন্নবী আযহারী। তিনি বলেন, হক ও বাতিল নিরূপণে কারবালার শিক্ষা বর্তমান সমাজে বাস্তবায়ন জরুরি। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিকএস.এম ইফতেখার ইসলাম। বিশেষ আলোচক ছিলেন মুফতি মোহাম্মদ ইলিয়াছ হোসাইনী। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মীর মোহাম্মদ শফিউল আলম নিজামের সভাপতিত্বে ও মাহফিল উদযাপন পরিষদের সদস্য সৈয়দ আবু আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, কো–চেয়ারম্যান ফজলুল হক ফজু, মো. আশরাফুজ্জামান আশরাফ, আলী আবরাহ দুলাল, মো. মহিব উল্লাহ, উদযাপন পরিষদের সচিব কাজী হাবীবুল হোসাইন, উদযাপন পরিষদের মধ্যে মো. আকতার মিয়া, মুহাম্মদ ওমর ফারুখ, মো. শামসুল ইসলাম, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, মোহাম্মদ খুরশিদ আলম, বরুন কুমার আচার্য বলাই, আবদুল মান্নান, রোকনুজ্জামান টুটুল, মোহাম্মদ আবদুর রব, কাজী আশরাফ হোসাইন, কাজী আহসান ইকবাল মঞ্জু, জিয়াউল হাসান সাইফ, আবু সাদাত সায়েম সুমন, সাইফুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী বিভন, হাফেজ হারুনুর রশিদ, সৈয়দ আনিসুল ইসলাম আলম, মোহাম্মদ নুর মিয়া, মজিবুর রহমান রাসেল, মোহাম্মদ ওসমান, রাজা, জুয়েল, রিমন, রানা, মোহাম্মদ কামাল উদ্দিন, রিপন, বিজয় প্রমুখ।












