মাদকবিরোধী দিবস উপলক্ষে আর্কের বৃক্ষরোপণ কর্মসূচি

| শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানমালার ৬ষ্ঠ দিনে গতকাল বৃহস্পতিবার হাটহাজারী শিকারপুর ইউনিয়নের আর্ক কমপ্লেক্সে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির। প্রতিষ্ঠানের প্রায় ৪ একর নিজস্ব জমির বিভিন্ন অংশে ২০০ টি নানা প্রজাতির গাছ ও ফুলের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্ধোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা পারভেজ আহমেদ। উপস্থিত ছিলেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সাব ইনসপেক্টর মোহাম্মদ খালেদুজ্জামান,প্রতিষ্ঠানের ম্যানেজার রকীবুল আজম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সোহাইল বেলাল, প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম, সিনিয়র প্রোগ্রাম অফিসার তৌহিদুল আলম মাশফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি কানাডার সভাপতির মা ও শিশু হাসপাতাল পরিদর্শন
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে