শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

ডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান

| শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত ২৪ জুন কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি কলেজ ক্যাম্পাসে এলে বিএনসিসির সেনা শাখার ক্যাডেট প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ডা. মাহিদ বিন আমীন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইল। পবিত্র গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অর্পা শীল। স্বাগত বক্তব্য দেন, বিদায় অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা বেগম। অতিথিদের মধ্যে বক্তব্য দেন, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য সফিকুল ইসলাম চিশতী, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আল আরাফাহ ইসলামী ব্যাংক হালিশহর শাখার ব্যবস্থাপক মো. ফোরকান। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ ও প্রদান করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আসাদুজ্জামান নূর। মানপত্র গ্রহণ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানবিজ্ঞানে দক্ষ হয়ে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের একদিনও যাতে সময় নষ্ট না হয় সেদিকে সদা সর্তক থাকতে হবে। পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ আবদুর রশীদ। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিষয়ের প্রভাষক পপি সাহা এবং ইংরেজি বিষয়ের প্রভাষক মো. সহীদুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদকবিরোধী দিবস উপলক্ষে আর্কের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ