রাউজানে চিকদাইরে একটি চেক পোস্টে গাড়ি তল্লাশিকালে অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সিএনজি টেক্সি থেকে তাদের আটক করা হয়েছে। আটকরা হলেন মোহাম্মদ জসিম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ রাকিব, নিরব হোসেন টিপু।
জানা যায়, আটক যুবকরা উপজেলার ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা গ্রামের বাসিন্দা। উদ্ধার করা অস্ত্রসমূহের মধ্যে রয়েছে ২টি বন্দুক, ছয় রাউন্ড কার্তুজ, ছয়টি রাম দা ও কিরিচ। জব্দ করা হয়েছে টেক্সিটিও।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযান চলাকালে চেক পোস্টে তল্লাশিতে পাঁচ অপরাধীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।












