রবীন্দ্রনাথ

আহসানুল হক | বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

খোকা !

তোমায় আজ দেব ধাঁধা

না পারলে বলবো গাধা,

বোকা !

বলো তো সেই লোকটি কে ?

‘গীতাঞ্জলি‘ গ্রন্থ লিখে

নোবেল পেয়েছে !

দিচ্ছি আরো সহজ করে

সূর্য আলো ঠিকরে পড়ে

সেই লোকটির নামে —

দেখতে তিনি দাদুর মতো

গান লিখেছেন শত শত

মনন–মেধার ঘামে !

পূর্ববর্তী নিবন্ধআমরা সবাই রাজা
পরবর্তী নিবন্ধরবীন্দ্রনাথ ঠাকুর