আনোয়ারা কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, সরকার যেকোনো দুর্যোগ মোকাবেরায় বদ্ধপরিকর। সরকার ক্ষতিগ্রস্ত জনগণের জানমাল রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্র্রহণ করেছেন। আমি ও আমার পরিবার সব সময় আমার এলাকার জনগণের পাশে থাকবো। জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সময়ে দুর্যোগে আমার ছেলে শাহওয়াজ জামাল নিজাম সারাক্ষণ দুর্গতদের পাশে ছিলেন।
আমি আপনাদের জনগনের ভোটে বার বার নির্বাচিত এমপি হিসেবে যে কোন দুর্যোগে পাশে থাকবো। তিনি গতকাল শনিবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পানি বন্দী মানুষের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মহিন উদ্দীনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফির সঞ্চালনায় এতে বক্তব্যে রাখেন শাহওয়াজ জামাল নিজাম, মোজাম্মেল হক প্রমুখ। চাল বিতরণ শেষে তিনি বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামের হাসান সর্দার পাড়ায় পানিতে ডুবে নিহত শিশু মো.ইশতিয়াকের পরিবারের সদস্যদের সাথে দেখা করে নিহত শিশুর পিতা মো.ইদ্রিসকে নগদ অর্থ সহায়তাসহ উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুনায়েত চৌধুরী, এম.মনজুর উদ্দীন চৌধুরী, আখতার নবী চৌধুরী, মাস্টার আশরাফ আলী, ইউনুচ চৌধুরী,আবু জাফর, প্রদীপ ধর, মো.লোকমান উদ্দীন, মো.শাহজাহান, আহমদ নুর, রাহুল ধর, মো.ফারুক হোসেন প্রমুখ।












