বানভাসি মানুষের পাশে রাউজান ক্লাব

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

রাউজান ক্লাব যাকাত তহবিলের উদ্যোগে রাউজানের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। গত ১০ জুলাই জানালীহাটের উত্তর পাশে ছৈয়দ পাড়া, সুলতানপুর কালাগাজীর বাড়ি, বাচা মিয়ার দোকান ও কান্দিপাড়া এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রফেসর ডা.মোহাম্মদ ওমর ফারুক, আজীবন সদস্য আবুল হাশেম ও রিদোয়ান শাহ, নির্বাহী সদস্য হানিফ চৌধুরী মাসুম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন বাবুল, এস এম জাফর চৌধুরী, মাস্টার আকতার হোসেন, মোহাম্মদ ইমরান হোসেন, রিদোয়ান চৌধুরী রুবেল, মোহাম্মদ সাগের হোসেন, মাওলানা আয়ুব, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ মুরাদুল আলম, মুজাহেদুল আলম প্রমুখ। বক্তারা বলেন, বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সহজে পূরণীয় নয়। রাউজান ক্লাব যে কোন দুর্যোগে দুঃস্থ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ক্লাব কর্মকর্তারা বন্যাকবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযেকোনো দুর্যোগে আমি ও আমার পরিবার এলাকার জনগণের পাশে থাকবো
পরবর্তী নিবন্ধকাপ্তাই আশ্রয় কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের চেয়ারম্যান