৩৮নং ওয়ার্ডের শেখ হাজি আব্দুল আলী মালুম বাড়ীতে হযরত শামশুল ওলামা মৌলভী নাদের আলীর (শাহ) ওরশ উদযাপন কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা এমডি মহসিন মুরাদের সভাপতিত্বে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বকর ছিদ্দিকি আনোয়ারী। উপস্থিত ছিলেন মোঃ ফারুখ, মোঃ হাবিবুর রহমান, মোঃ গোলাম রাশেদ, মোঃ রেজাউল করিম, মোঃ জীবন, মোঃ ওয়াহিদুল আলম, মোঃ হিরন, মোঃ তুশার, মোঃ জোবায়ের প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার বাদে এশা যহাযোগ্য মর্যাদায় হযরত মৌলভী নাদের আলী শাহ (রঃ) এর ওরশ মোবারক পালিত হবে। উক্ত ওরশে আশেকানদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












