ফয়জুল উলুস রহমানিয়া মাদ্রাসার বার্ষিক দস্তাবন্দী সম্মেলন এবং ওয়াজ মাহফিল গত ৮ অক্টোবর বাদ জোহর ইহতে নিউ মনসুরাবাদ রেল লাইন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম.খালিদ হোসাইন। বিশেষ মেহমান ছিলেন হেফাজতের নায়েবে আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, জামিয়াতুল নুর আল আলামিয়াহ, বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়খুল হাদীস আল্লামা শায়খ ওবায়দুল্লাহ হামজা।
প্রধান বক্তা ছিলেন মুফতি অধ্যক্ষ মুফতি শামসুদ্দোহা আশরাফী। তশরীফ পেশ করেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হযরত মাওলানা হাফেজ ফজলে এলাহী ত্বহা, নিউ মনসুরা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সদর উদ্দিন ফারুকী। সভাপতিত্ব করেন এয়ারফোর্স এমইএস জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবদুল্লাহ।
সভায় ১৩ জন হাফেজে কোরআনকে ক্রেস্ট ও পাগড়ি পরিধান করে দস্তাববন্দী সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। সভায় বক্তারা বলেন, ইসলাম যুগে যুগে মানুষকে আলোর পথ দেখাতে সাহায্য করে।
দ্বীনের পথে কাজ করতে পারার মধ্য দিয়ে সমাজ তথা দেশের শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। প্রেস বিজ্ঞপ্তি।












