সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, কোটি কোটি মানুষ রাজপথে নেমে আওয়ামী লীগ আর হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের গণজোয়ারের ফ্যাসিস্ট হাসিনার শাসনের অবসান ঘটেছে। হাসিনাকে পাশের দেশের সেনাবাহিনী এসে ক্ষমতায় বসাবে এ দিবা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
তিনি গতকাল মঙ্গলবার ব্রীজ চত্বরে বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যেক্ষ ভোটে জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনঃগঠনের কাজ এগিয়ে চলছে। রাতের আধারে পটকা ফুটিয়ে বাসে আগুন দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের চিন্তা আওয়ামী দেউলিয়াত্বের বড় প্রমাণ।
তিনি যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। যে কোন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার করার অনুরোধ জানান। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে খুনী হাসিনার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তিনি এসময় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় শৃঙ্খলা ও নির্দেশ মেনে চলার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। থানা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মুসার সঞ্চালনায় এতে বক্তব্য রাখের ইকবাল হোসেন, নাসির উদ্দীন চৌধুরী নাসিম, এমদাদুল হক বাদশাহ, আসাদুর রহমান টিপু, আজিজুল হক মাসুম, ইফতেখার শাহরিয়ার আজম, শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জসিম, নুর হোসেন নুরু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হাসান, এম এ জলিল, মোস্তাকিম মাহমুদ, মোরশেদ কামাল প্রমুখ। এ উপলক্ষে এক বিক্ষোভ মিছিল নতুন ব্রীজ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।











