চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব আজ

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে দিনব্যাপী সংগীতানুষ্ঠান, নৃত্য, আবৃত্তি ও নাট্য এবং আলোচনা। উৎসবে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্‌–ফোরকান। বিশেষ অতিথি থাকবেন উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন, উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্‌ জহুর এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা। সভাপতিত্ব করবেন অঙ্গনের সভাপতি ও চবি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন। আজ দুপুর ২টায় উৎসবের উদ্বোধন হবে। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে আলোচনা পর্ব। বিকেল ৩টা ৩০ মিনিটে অঙ্গনের সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টায় সংগঠনটির নাট্য বিভাগের প্রযোজনায় মঞ্চস্থ হবে অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিনের নাটক ‘শয়তানের কারখানা’। শেষে সন্ধ্যা ৬টায় অঙ্গনের জ্যেষ্ঠ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা।

পূর্ববর্তী নিবন্ধজগতপুর আশ্রম অনাথলয়ে বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধমৌলভী নাদের আলীর শাহ ওরশ উদযাপন কমিটির সভা