লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগরের উদ্যোগে অক্টোবর সার্ভিস ২০২৬–২০২৭ উপলক্ষে জগতপুর আশ্রম অনাথলয়ে গত ৯ অক্টোবর বস্ত্র বিতরণ, উন্নত খাবার পরিবেশন, চিকিৎসা সেবা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে ক্লাব সভাপতি লায়ন কামরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন নারায়ণ মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএলএফ সেক্রেটারি লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন অশেষ কুমার উকিল, ফার্স্ট প্রেসিডেন্ট লায়ন ডাঃ বিদ্যুত বিশ্বাস, রিজিয়ন চেয়াপার্সন লায়ন ডাঃ সুভাষ চন্দ্র সূত্রধর, লায়ন অঞ্জন শেখর দাশ, আইপিপি লায়ন পার্থ ভট্টাচার্য, পরিমল কান্তি দাশ, জোন চেয়ারপার্সন লায়ন সুব্রত বিকাশ চৌধুরী, লায়ন পরেশ কুমার চৌধুরী, লিও এঙেঞ্জ চেয়ারপার্সন লায়ন লোকমান হোসেন মজুমদার, লায়ন সুমন কান্তি চৌধুরী, লায়ন মোজাম্মল হক চৌধুরী, লায়ন প্রসেনজিৎ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









