মুক্তিযুদ্ধে চট্টগ্রাম গ্রন্থের পাঠ উন্মোচন আজ

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

সাংবাদিক আহমেদ কুতুবের ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান আজ বৃহস্পতিবার, চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। বিশেষ অতিথি থাকবেন এ কে এম সরোয়ার কামাল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, শহীদুল হক চৌধুরী সৈয়দ। সুবন্ধনের উদ্যোগে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেবেন শওকত বাঙালি। সভাপতিত্ব করবেন সাংবাদিক দেবদুলাল ভৌমিক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ শব্দনোঙরের কর্মশালা শুরু
পরবর্তী নিবন্ধচবির সেই ইমামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি