মীরসরাইয়ে হত্যা মামলার পলাতক আসামি ১২ বছর পর গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের হত্যা মামলায় মুক্তার হোসেন (৪৫) নামে এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পুরাতন কাস্টমস এলাকা থেকে মুক্তারকে গ্রেপ্তার করা হয়। মুক্তার মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার নুর আলমের সন্তান। তিনি প্রায় ১২ বছর ধরে পলাতক ছিলেন।

র‌্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরল আবছার জানান, এক যুগ আগে ১৫–১৭ জন সহযোগী মিলে আসামি মুক্তার ছুরি ও চাপাতি দিয়ে নৃশংসভাবে একজনকে কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। মঙ্গলবার র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে আসামি মুক্তারকে গ্রেপ্তার করে মীরসরাই থানা পুলিশের হাতে তুলে দেয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধরাসূল (দ.) এর মাঝেই রয়েছে মানুষের জন্যে উত্তম আদর্শ