মায়ের চরণতলে আমার
জনম জনম ঠাঁই,
মায়ের মতো ভালোবাসা
এই জগতে নাই।
মায়ের আদর, স্নেহ–মায়া
যাদের আছে ভাই,
পৃথিবীতে তারাই যেন
স্বর্গ নিলো ঠাঁই।
মাকে যারা বারবার
অবহেলা করে,
কপালপোড়া দাবানলে
ধুঁকে ধুঁকে মরে।
এই জনম আর ওই জনম
ভালো থাকতে চাও,
সময় থাকতে যত্ন করে
মায়ের ধূলি নাও।









