বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এতে বক্তারা বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়। তৃণমূল থেকে উঠে আসা এই ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের হাতেই আজ বাংলাদেশ নিরাপদ।
ডবলমুরিং থানা বিএনপি : চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও তারেক রহমান রাজনীতির পথচলা শুরু করেছিলেন একেবারে তৃণমূল থেকে। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে পৌঁছেছে। তিনি গতকাল শুক্রবার বাদে জুমা নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ডবলমুরিং থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিলে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, মহানগর বিএনপির সাবেক সদস্য হাজী আবদুল মাবুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান রুবেল, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জামাল উদ্দিন, বিএনপি নেতা শহীদ হোসেন, আব্দুর রব, জাহাঙ্গীর আলম বাচা, মো. সুমন, মো. মুরাদ, থানা যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা।

চট্টগ্রাম মহানগর বিএনপি : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর নগর বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কর্মময় জীবনের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক মিয়া ভোলা, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন। এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া,এস এম আবুল ফয়েজ, ইসকান্দর মির্জা, মুজিবুল হক, খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, এ কে খান, গাজী আইয়ুব, নুর উদ্দিন হোসেন নুরু, ইসমাইল বালি, মোহাম্মদ আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফ। আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, মহানগর তাঁতীদলের সভাপতি সেলিম হাফেজ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুরাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আনোয়ারা উপজেলা বিএনপি : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আনোয়ারা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল শুক্রবার বাদ আসর আনোয়ারা মডেল মসজিদে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন মাষ্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, মনসুর উদ্দিন, এস এম মোজাম্মেল হক, ডাক্তার আবুল কাশেম, রফিক ডিলার, মোস্তাক আহম্মদ, আব্দুল মঈন চৌধুরী ছোটন, আবদুল হক মেম্বার, নুরুল ইসলাম, আক্তারুজ্জান, আবু সালেহ্, মামুন খান, নিজাম উদ্দিন, আবদুল আজিজ, নুরুল আলম, টিপু চৌধুরী, দিদার, এনাম, গাজী মোহাম্মদ ফোরকান, ওসমান সিকদার, সোহেল, শোয়েবুল ইসলাম, হোসেন, বাবুল হোসেন, আলফাজুর রহমান আরিফ, রফিক, রহমতউল্লাহ, এরশাদ, সাইফু, তানভীর আরিফ, সাগর, কাজী খসরু, ফরহাদ নবী, কামাল, মোহাং নয়ন, শহিদুল ইসলাম সায়েম, এনাম, মঈন উদ্দিন, মোরশেদ, তারেক হেলাল, লোকমান, সালাউদ্দিন, জামাল, ছৈয়দ নুর, রুবেল, সাঈদ আরিফ, রুবেল, আবির হেলাল, দিদার, নিশান, হাসান, রুবেল, সুমন, এরশাদ, ইসমাইল বিন মনির, মোফাজ্জল হোসেন জুয়েল, মোঃ শফিউল আলম চৌধুরী, সোহেল উদ্দিন, আরফাত, ওমর ফারুক, রহিম, লিটন, মোহাম্মদ রাশেদ, রাশেদুল বশর, ছোটন, রিহাজ, অনিক, রিয়াস উদ্দিন, ফাহিম, সাকিব, রিদুয়ান, বোরহান উদ্দিন, ইমরান হোসেন, মাহিম, মোঃ তারেক, মোঃ তারেক, মিনহাজ উদ্দিন সহ প্রমুখ।

চবি ছাত্রদল : চবি প্রতিনিধি জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের পাশে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালিত ক্লাসরুমে শিশুদের হাতে এসব শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। চবি ছাত্রদলের যুগ্ম–সাধারণ সম্পাদক ও চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ–সভাপতি তৌহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম–সাধারণ সম্পাদক ইমন ফারহান, যুগ্ম–সাধারণ সম্পাদক আকিজ মাহমুদ, জলবায়ুবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তৈমুরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। শিশুদের শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনে উৎসাহ জোগানোর প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল বাদ জুমা রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খাঁন। কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েতুল হক, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির নেতা মোঃ ফারুক, রেজাউল হক মনি, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন ভূঁইয়া, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শফিউল আলম, ২২ নং ওয়ার্ড তাঁতী দলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ফরহাদ, মোঃ রায়হান বাবু, আল হোসেন নয়ন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগর স্বেচ্ছাসেবক দল : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার নগরীর কাতালগঞ্জের শেখ বাহার উল্লাহ লেইনে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম। মহসিন কবির আপেলের সভাপতিত্বে ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ইকবাল হাসান জিসান ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজী চিশতী চৌধুরী, সদস্য–সচিব মোহাম্মদ বেলাল, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিমুল মিয়া এবং ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসিরসহ অত্র সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গ। এ সময় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেই তাদের এ উদ্যোগ।












