মা ছিল

মোহাম্মদ আবদুস সালাম | রবিবার , ১০ মে, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

মায়ের মতো এই জগতে

আরতো কেহ নয়।

আমার চাওয়া পাওয়ার কাছে

মায়ের পরাজয়।

যখন আমি দূরে থাকতাম

মায়ের কী উৎকণ্ঠা!

আমায় নিয়ে চিন্তা করতো

দিনের চব্বিশ ঘণ্টা।

কেমন আছি কোথায় থাকি

ভাবতো সারাক্ষণ।

আমার খবর নেয়ার জন্য

আনচান করতো মন।

ছুটির সময় বাড়ি আসলে

জড়ায় ধরতো বুকে।

খুশির জোয়ার বয়ে যেতো

বলতো না তা মুখে।

কচুর লতি রান্না করতো

ইচা শুটকি দিয়ে।

খাওয়ার সময় পাশে বসতো

হাতপাখাটা নিয়ে।

বাড়ি গেলে কেউ বলে না

কেমন আছো বাবা‘?

মন খারাপে বুঝতে পারি

মা ছিল কার কাবা!

পূর্ববর্তী নিবন্ধমায়ের স্নেহ
পরবর্তী নিবন্ধমা’তে তুমি শ্রেষ্ঠ