বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামে শ্রীশ্রী সরস্বতী ও বিপদ নাশিনী মাতৃ মন্দিরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ও আলোচনা অনুষ্ঠান গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সর্বজনীন জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের সভাপতি রিগ্যান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক টুটুন তালুকদার।
নাট্যজন নটন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্রীপুর কল্যাণ সংঘের সভাপতি এস প্রকাশ পাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক ও ৮নং শ্রীপুর–খরনদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল আলম শহীদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ও জানে আলম নান্নু, যুবদল নেতা জোবায়েত আকবর, উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক জুয়েল খান, ইউনিয়ন যুবদল নেতা সালাউদ্দিন, শ্রীপুর কল্যাণ সংঘের সহ–সভাপতি আশু দাশ, পলাশ বোস, রণ মল্লিক। আরো উপস্থিত ছিলেন রতন চৌধুরী, স্বপন চৌধুরী, টিংকু চৌধুরী, দিলীপ মজুমদার, টিসু চৌধুরী, বাবুল তালুকদার, মৃদুল মজুমদার, অনুপম মজুমদার, অলক মজুমদার, হিল্টন তালুকদার, মধু তালুকদার, মিথুন চৌধুরী, সুজন চৌধুরী, জিকু চৌধুরী, প্রকাশ মজুমদার, পংকজ চৌধুরী, বিজয় মজুমদার, অমল মজুমদার, রাজু তালুকদার, তুহিন তালুকদার, অরণ্য চৌধুরী, অভিজিৎ চৌধুরী, রাজীব চৌধুরী, রাকেশ চৌধুরী, বিশু মজুমদার, আদিত্য চৌধুরী, মিল্টন দত্ত, তূর্য্য চৌধুরী, কিষান মুহুরী, সজল গুহ, উত্তম গুহ, উজ্জ্বল গুহ, কৃষ্ণ দত্ত, অয়ন মজুমদার, রিমন মহাজন, বিকাশ মজুমদার, হারাধন চৌধুরী, হৃদয় চৌধুরী, ঋষভ মজুমদার, সুকান্ত মজুমদার, রঞ্জন দে, অপূর্ব মজুমদার, অন্তু মজুমদার, জয় মজুমদার প্রমুখ। এছাড়াও দু’দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল– মঙ্গলআরতি, জগদ্ধাত্রী মায়ের সপ্তমী, অষ্টমী ও নবমী বিহিত পূজা, পুষ্পাঞ্জলী, দামোদর প্রদীপ দান উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্নপ্রসাদ আস্বাদন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ধর্মীয় ব্যান্ড ‘ভক্তি’। প্রেস বিজ্ঞপ্তি।












