বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে কক্সবাজার শহরের দক্ষিণ জানার ঘোনার একটি বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

গতকাল শুক্রবার বাদ জুমা পেকুয়া পৌরসভার পূর্ব গোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানো হয়।

তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি বিশিষ্ট চলচ্চিত্রকার মাহমুদ দিদারের পিতা। বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধনজরুল সঙ্গীত শিল্পী সংস্থার রজতজয়ন্তী অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধনবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও ডিপ্লোমেসি চাকমা