মহেশখালী–কুতুবদিয়া আসনের বিএনপি প্রার্থী আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ নেতাকর্মীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। সেই সময় মঞ্চ ভেঙে পড়ে। গতকাল সোমবার রাত ৮টায় কুতুবদিয়া উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নের তবালের চর এলাকায় এ ঘটনা ঘটে। প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী কাইমুল হক ও নেছার উদ্দিন জানান, মঞ্চটি যে স্থানে তৈরি করা হয়েছিল, তা মূলত একটি লবণের মাঠ।
মাটি নরম হওয়ার কারণে এবং অতিরিক্ত মানুষের চাপের কারণে মঞ্চের খুঁটিগুলো দেবে যায়, যার ফলে পুরো মঞ্চটি ভেঙে পড়ে। তবে এই আকস্মিক দুর্ঘটনায় কেউ হতাহত হননি।












