বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের সম্মানে সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্করের পক্ষ থেকে এক মিলনমেলা ও নৈশভোজ সম্পন্ন হয়েছে। গত বুধবার রাতে নগরীর একটি কনভেনশন সেন্টারে আবুল হাসেম বক্করের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরীর সঞ্চালনায় মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিসিবি এ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সিজেকেএস কাউন্সিলর জি এম হাসান,তাহেরুল আলম স্বপন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, সিজেকেএস কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, মোহাং শাহাজাহান,শাহাবুদ্দিন জাহাঙ্গীর, এস এম শহীদুল ইসলাম,মশিউল আলম স্বপন,সাইফুল্লাহ চৌধুরী, এনামুল হক, আলী আহসান রাজু,নাসির মিয়া,প্রবীন কুমার ঘোষ,জসিম আহমেদ,কাজী জসিম উদ্দিন,সালে আবেদীন রিমা,আদিল আহমেদ কবির,রাশেদুল রহমান মিলন,মুজিবুর রহমান,মসিউর রহমান, জাওয়াদ বিন মুজিব, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, ইয়াছিন আরাফাত চৌধুরী পাবলু, বাবুল আলম,ফয়সাল বিন ফিরোজ, রায়হান উদ্দীন রুবেল, ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ, সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন, মোশারফ হোসেন লিটন,নুর জাহেদ বাবলু,আজম খাঁন সহ সিজেকেএস কাউন্সিলর, নগরীর ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।













