কাপ্তাইয়ে ঘিলাখেলা

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী ঘিলাখেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় উপজাতি সর্বস্তরের জনগন এই ঘিলাখেলায় অংশ নেন। খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খেলা উদ্বোধন করেন ভদন্ত সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথি ছিলেন ডা. প্রবির খিয়াং। বিশেষ অতিথি ছিলেন হেডম্যান অরুন তালুকদার, হেডম্যান উসুয়েসুয়ে মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান অংশি মারমা, অমল বিকাশ তনচংগ্যা ও অজিত কুমার তনচংগ্যা।

পূর্ববর্তী নিবন্ধআবুল হাশেম বক্করের উদ্যোগে ক্রীড়া সংগঠকদের মিলনমেলা
পরবর্তী নিবন্ধলোহাগাড়া ফুটবল একাডেমি সেমিতে ও রাঙ্গুনিয়া অলস্টার কো. ফাইনালে